Home আন্তর্জাতিক টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য
আন্তর্জাতিক

টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য

Share
ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য
Share

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে । মঙ্গলবার (১০ মার্চ) ন্যাশনাল মলে স্থাপন করা প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্যে ট্রাম্প ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে বিখ্যাত চলচ্চিত্র টাইটানিক-এর আইকনিক দৃশ্যের আদলে উপস্থাপন করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই ভাস্কর্যটি তৈরি করেছে। ‘দ্য কিং অব দ্য ওয়াল্ড’ শিরোনামের শিল্পকর্মটি টাইটানিক চলচ্চিত্রের জ্যাক ও রোজ চরিত্রের বিখ্যাত দৃশ্য থেকে অনুপ্রাণিত।

ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুটি মানবাকৃতি একটি জাহাজের নৌমুখের প্রতিরূপের ওপর দাঁড়িয়ে আছে। সেখানে দেখা যায়, এপস্টিন সামনে দাঁড়িয়ে আছেন এবং তার পেছন থেকে ট্রাম্প তাকে আলিঙ্গন করছেন—যা সিনেমার সেই বিখ্যাত দৃশ্যের ব্যঙ্গাত্মক অনুকরণ।

শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক ভাষায় বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং ‘গোপন আঁকা ছবি’র উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।

এছাড়া ভাস্কর্যের সামনে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের দিকে মুখ করে ১০টি ব্যানার টানানো হয়েছে। এসব ব্যানারে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শেক আমেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীক থাকলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর এটি ন্যাশনাল মলে ট্রাম্প ও এপস্টিনকে ঘিরে তৃতীয় শিল্পকর্ম। এর আগে জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’ শিরোনামে তাদের হাত ধরে থাকা আরেকটি ভাস্কর্য প্রদর্শন করা হয়েছিল।

শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে ন্যাশনাল পার্ক সার্ভিস থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়েই এসব স্থাপন করেছেন। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে, তা এখনো পরিষ্কার নয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো...

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে ইসরায়েলের...