Home জাতীয় জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা বন্ধ
জাতীয়

জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা বন্ধ

Share
Share

দেশে জ্বালানি সংকট এড়াতে এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট তীব্র হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না। একই সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এও দেশব্যাপী আলোকসজ্জা বন্ধ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

Related Articles

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...