Home আন্তর্জাতিক জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে ৫ জন নিহত, আহত ১১
আন্তর্জাতিকদুর্ঘটনা

জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে ৫ জন নিহত, আহত ১১

Share
Share

জেরুজালেমের উপকণ্ঠে এক বাসস্ট্যান্ডে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলেই দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলি পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুজন বন্দুকধারী একটি গাড়িতে করে এসে রামোট জংশন এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। হামলার পর উপস্থিত এক নিরাপত্তা কর্মকর্তা ও এক বেসামরিক ব্যক্তি হামলাকারীদের গুলি করে হত্যা করেন।
হামলায় আহত ১১ জনের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ছুরি উদ্ধার করা হয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার প্রশংসা করলেও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হামাস দাবি করেছে, দুই ফিলিস্তিনি যোদ্ধা হামলা চালিয়েছে। অপর একটি গোষ্ঠী ইসলামিক জিহাদ-ও এ হামলার প্রশংসা করেছে, তবে তারাও দায় নেয়নি।

রামোট জংশন এমন এলাকায় অবস্থিত, যা ১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল দখল করে এবং পরবর্তীতে একতরফাভাবে সংযুক্ত করে নেয়। তবে এ সংযুক্তি জাতিসংঘ ও বিশ্বের বেশিরভাগ দেশ স্বীকৃতি দেয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘটনার পরপরই নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পুলিশকে সহায়তা করছে এবং হামলাকারীদের সহায়তাকারীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। পাশাপাশি পশ্চিম তীরের রামাল্লাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এখনো নিশ্চিত নয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে এবং ভবিষ্যতে এমন হামলা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...