Home জাতীয় জুলাই আন্দোলন হত্যা মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা আফজাল নাছেরের ৭ম দফা রিমান্ড
জাতীয়

জুলাই আন্দোলন হত্যা মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা আফজাল নাছেরের ৭ম দফা রিমান্ড

Share
Share

রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলনের সময় দেলোয়ার হোসেন (৪০) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে সপ্তম দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এবার তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার ছয় দফায় মোট ২১ দিনের রিমান্ড শেষে আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে আদালত নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আগের দফার রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেলেও তা বিচ্ছিন্ন ও অসম্পূর্ণ। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত অন্যদের ভূমিকা নিশ্চিত করতে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় গণ–আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান নেন দেলোয়ার হোসেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী আফজাল নাছেরের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...