Home জাতীয় জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
জাতীয়

জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Share
Share

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মুরাদনগর সদরের বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।

বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মুরাদনগরে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।

এ ছাড়া বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মির্জা হাশেম, আলাউদ্দিন, ইকবাল এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুরাদনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;