Home আঞ্চলিক জামালপুরে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ১
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের, আহত ১

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরে ভুল নম্বরে বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উল্লাস নামে তাঁর এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক। জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতালসংলগ্ন এলাকায় তাঁর একটি মুদিদোকান ও বিকাশের ব্যবসা ছিল। আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দুই দিন আগে ভুলবশত মাদারগঞ্জের এক ব্যক্তির মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানো হয়। পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি বুধবার টাকা ফেরত দেওয়ার কথা জানান। টাকা আনতে সন্ধ্যায় বন্ধু উল্লাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন দিপু।

পথে ভেলামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপু নিহত হন। গুরুতর আহত অবস্থায় উল্লাসকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

দিপুর এক প্রতিবেশী বলেন, ভুলবশত পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতেই তিনি মাদারগঞ্জে যাচ্ছিলেন। মাগরিবের সময় বাবাকে দোকানে বসিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালককে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপজয়ী দুই ফুটবলারকে ওজনসমান টমেটো উপহার

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা (গাভি) নিজ শহর লস পালাসিওসে ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন। নগদ অর্থ বা দামি উপহারের বদলে...

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ...

Related Articles

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

যাবজ্জীবনের সাজা, তবু অধরা ‘চিট রাসেল’

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী ও উত্তরাঞ্চলের আলোচিত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি...