Home আঞ্চলিক জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Share
Share

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ইসলামপুর গ্রামের নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের হাবিবুল (১৮) এবং ইসলামপুর গ্রামের ফিরোজ হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল দুই আরোহী নাঈম ও ফিরোজকে নিয়ে বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা নাসির উদ্দিনের মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম জানান, নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের...

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট...

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনী চলাকালে হল সংসদের এক নেতাকে...