ছয় মাসে বিএনপি সরকারের অধিকাংশ নির্বাচনী অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত লক্ষ্য পূরণ হয়েছে। সরকারের ছয় মাসের অর্জনের বিস্তারিত পরিসংখ্যান শিগগির প্রকাশ করা হবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ছয় মাসের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো ১০০ শতাংশ হয়নি, তবে ৯৫ বা ৯০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আবার কোথাও ১০০ শতাংশও হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি নিতে সময় লেগেছে। পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচি আরও জোরালো ও দ্রুতগতিতে বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সরকারের ছয় মাসের অর্জনের লিখিত বিবরণ বা বুকলেট সাংবাদিকদের হাতে দেওয়া হবে জানিয়ে রিজভী বলেন, এতে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির বিস্তারিত পরিসংখ্যান থাকবে।
দলের মহাসচিবের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে খালেদা জিয়া কখনো বিচ্যুত হননি। এ কারণে রাজনৈতিক জীবনে তাঁকে দুঃখ, বেদনা, নিপীড়ন ও নির্যাতন সহ্য করতে হয়েছে।
এরশাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ছাত্র-জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ও মূল প্রেরণা ছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানান রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের একটি ফেসবুক পোস্ট ঘিরে সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে রিজভী বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দেশনা আসেনি। কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত এলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘ম্যাডামের বিষয়টা আমাদের জাতির একটা আবেগের বিষয়। আমি মনে করি, আপনারা এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে তুলে ধরবেন।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।...
ByDesk ReportAugust 13, 2026এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ফলাফলের পর পরিবারের সদস্যদের...
ByDesk ReportAugust 13, 2026বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত।...
ByDesk ReportAugust 14, 2026শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের সম্পর্কের ক্ষেত্রে...
ByDesk ReportAugust 14, 2026নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে—এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে জনগণকে দেওয়া হলেও...
ByDesk ReportAugust 14, 2026ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘দ্বিতীয়...
ByDesk ReportAugust 14, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment