Home জাতীয় অপরাধ চোখ ভেদ করে মাথায় বিঁধেছিল ঘাতকের গুলি:মৃত্যুর কাছে হার মানলেন সেই রেশমা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চোখ ভেদ করে মাথায় বিঁধেছিল ঘাতকের গুলি:মৃত্যুর কাছে হার মানলেন সেই রেশমা

Share
Share

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসীদের নৃশংসতার বলি হলো চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী রেশমী আক্তার (১১)। টানা সাতদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহত রেশমী স্থানীয় ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সবজি বিক্রেতা রিয়াজ আহমেদের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট ছোট ছিল সে । গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে মা সখিনা বেগম ২০ টাকা দিয়ে রেশমীকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান। বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে পৌঁছালে একদল দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিবর্ষণের কবলে পড়ে সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি রেশমীর বাঁ চোখ ভেদ করে মস্তিষ্কের ভেতরে ঢুকে যায়। ওই একই হামলায় মোহাম্মদ হাসান রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রেশমীকে উদ্ধার করে প্রথমে চমেক এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে পুনরায় চমেকে ফিরিয়ে এনে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে এমনভাবে আটকে ছিল যে, অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৬ এপ্রিল রাউজানে প্রবাস ফেরত এক রাজনৈতিক কর্মীকে হত্যার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই হত্যার প্রতিশোধ নিতেই সন্ত্রাসীরা হাসান রাজুকে লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু ঘাতকদের সেই লক্ষ্যভ্রষ্ট গুলি কেড়ে নিল এক চঞ্চল ও নিরপরাধ শিশুর প্রাণ।

এর আগে গত ৮ মে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন। রেশমীর অকাল মৃত্যুতে তার পরিবারে এখন শোকের মাতম চলছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু-কিশোরদের...

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...