Home জাতীয় অপরাধ চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত : ফারিন
অপরাধ

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত : ফারিন

Share
Share
‘সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি সেটা শুধু আমি জানি’। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কিছুদিন আগে ঘটে যাওয়া নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী ফারিন খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।

ফারিন ফেসবুকে লেখেন, ‘১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। ভেতরে যাওয়ার কয়েক মিনিট পর হঠাৎই মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটো হাত ঠিক আমার গলার কাছে!

হয়তো আমি সময়মতো চিৎকার না করলে আমাকে মেরে সবকিছু লুটপাট করত, এমনকি ধর্ষণের চেষ্টাও করত।

আমি চিৎকার করে দ্রুত বেরিয়ে আসি। আমার ড্রাইভার চিৎকার শুনেই এগিয়ে আসে। লোকটাকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়।’পরে ফারিন ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে জানায়, লোকটাকে সে ওয়াশরুমের পেছনে যেতে দেখেছিল।

তার হাতে অনেকগুলো ডিমের খোসা ছিল। তাই সে ভেবেছিল, হয়তো ময়লা ফেলতে যাচ্ছে।অভিনেত্রী লেখেন, ‘আমার চিৎকার শুনেই সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। বাইরে থেকে হয়তো আমি সাহসী থাকার চেষ্টা করেছি, কিন্তু ভেতরে ভেতরে কতটা ভয় পেয়েছিলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো না।’

ঘটনাটি পরের দিন শুটিং ইউনিটের সবাইকে জানিয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রথমে ভাবছিলাম বিষয়টা কাউকে বলব না।

 পরের দিন শুটিং ইউনিটের অনেকের সঙ্গে বিষয়টা শেয়ারও করেছি। জীবনে এর চেয়ে ভয়ংকর অভিজ্ঞতা খুব কমই হয়েছে। আল্লাহ হয়তো সেদিন আমাকে রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে কতটা ভেঙে পড়েছিলাম, কতটা আতঙ্ক আর চাপা যন্ত্রণার মধ্যে ছিলাম, সেটা শুধু আমিই জানি।’এরপর ফারিন লেখেন, ‘আমরা যারা বাইরে কাজ করি, তারা জানি প্রতিনিয়ত কত ধরনের পরিস্থিতির শিকার হতে হয়।যে দেশে আমাকে (একজন নারীকে) আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সেখানে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ, বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি যেটার ভয়ে এসব বন্ধ হবে। সত্যিই এই দেশে মেয়েরা নিরাপদ না।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ওমান থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন চার ভাই, পাশাপাশি দাফন আজ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। কফিনবন্দী অবস্থায় তাদের মরদেহ মঙ্গলবার দেশে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে...

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকা...

Related Articles

আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে ভোলা জেলা যুবদলের দুই নেতার...

সিলেটে ১ বছর ৮ মাস বয়সী নিজের মেয়েকে গলা কেটে হত্যা

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা (১...

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি  মানিকগঞ্জ জেলা সদরের বেউথা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই...

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাব বন্ধুকে গলা কেটে হ/ত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বন্ধুর বোনকে কটূক্তি করায় অটোচালক শরীফ মিয়াকে (২৮) হত্যার...