Home আঞ্চলিক গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা
আঞ্চলিকসিলেট

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

Share
Share

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান। তিনি বলেন, পবিত্র রমজান মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে পারলে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডা. আব্দুন নূর এবং নায়েবে আমির মাওলানা ফয়েজ আহমদ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি রুহুল আমিন নুমান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক, কলেজ ছাত্রদলের সাবেক নেতা বিলাল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসিম, বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন, এনসিপি গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক গোলাম মরতুজা, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিন এবং কলেজ সভাপতি সাকিব আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আজিজুর রহমান আজিজসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রধানমন্ত্রী পদ নিয়ে বিতর্ক, বড় জয়ের পরও চাপে আরএসপি

  নেপালের সংসদ নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। ফলাফলের ধারায় দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। তবে...

ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ

ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,...

Related Articles

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র...

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী...

হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট বিভাগের হবিগঞ্জে ভেজালবিরোধী অভিযানে কাচ্চি ডাইনসহ ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার...

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...