Home আন্তর্জাতিক গোপনে’ বাগদান সারলেন রাশমিকা-বিজয়, হীরার আংটির গুঞ্জনে ভাইরাল সোশ্যাল মিডিয়া
আন্তর্জাতিকগানচলচ্চিত্রবিনোদন

গোপনে’ বাগদান সারলেন রাশমিকা-বিজয়, হীরার আংটির গুঞ্জনে ভাইরাল সোশ্যাল মিডিয়া

Share
Share

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন দেখা দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিন্স পরা অবস্থায়, হাতে হীরার আংটি। ভক্তরা তা বাগদানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

যদিও রাশমিকা ও বিজয় কখনোই তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনেননি, বিভিন্ন ছুটি কাটানোর ছবি, একসঙ্গে সময় কাটানো মুহূর্ত এবং একে অপরের প্রতি বিশেষ টান নতুন গুঞ্জনকে আরও তীব্র করেছে।

অতীত ইঙ্গিত এবং সোশ্যাল মিডিয়ার ভাইরাল মুহূর্ত-
টাইমস নাউ’র প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকার হীরার আংটি নতুন নয়। চলতি বছরের জুনে, রাশমিকা একটি কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন, যেখানে ভক্তরা ধরেছেন, ছবির লোকেশন বিজয়ের বাড়ির অভ্যন্তর। এছাড়া ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে হাঁটতে ও এক মুহূর্তের জন্য হাত ধরতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজয় নিজেই ইনস্টাগ্রামে সেই সফরের ভিডিও শেয়ার করে লেখেন, “অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
ভক্তদের প্রতিক্রিয়া ও ভবিষ্যত-
ভক্তরা বিশ্বাস করছেন, এটি শুধুমাত্র বন্ধুত্ব নয়—পরস্পরের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাওয়ার ইঙ্গিত।
তবে আনন্দের খবর হলো, শিগগিরই ‘ভিডি–১৪’ ছবিতে রাশমিকা ও বিজয়কে আবার একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো হিট সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। এবার পর্দার রসায়ন বাস্তবে কি রূপ নেবে, সময়ই সেই উত্তর দেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার...

Related Articles

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...