Home আন্তর্জাতিক গাজার অনাহার আড়াল করতে গুগলকে ৪৫ মিলিয়ন ডলার দিল ইসরায়েল: ড্রপ সাইট নিউজের তদন্ত
আন্তর্জাতিক

গাজার অনাহার আড়াল করতে গুগলকে ৪৫ মিলিয়ন ডলার দিল ইসরায়েল: ড্রপ সাইট নিউজের তদন্ত

Share
Share

গাজার ভয়াবহ মানবিক সংকট ও অনাহারের চিত্র ঢাকতে প্রপাগান্ডা ছড়ানোর জন্য ইসরায়েল প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে বলে অনুসন্ধানমূলক মাধ্যম ড্রপ সাইট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২ মার্চ গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির প্রবেশ নিষিদ্ধ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি সংসদে (নেসেট) জনসংযোগ প্রচারণা নিয়ে আলোচনা হয়। সেখানে ফিলিস্তিনিদের দুর্দশা নয়, বরং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেসেট সদস্যরা।

ড্রপ সাইট নিউজ জানায়, এ অবরোধের ফলে এখন পর্যন্ত অন্তত ৩৬৭ জন ফিলিস্তিনি, এর মধ্যে ১৩১ শিশু, অনাহারে মারা গেছে। এমন বাস্তবতার মধ্যেই জুনের শেষ দিকে ইসরায়েলি সরকার গুগলের সঙ্গে ছয় মাসের বিজ্ঞাপন প্রচারণার জন্য ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে।

প্রচারণার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষাভাষী মুখপাত্র আভিচাই আদরাই। তিনি প্রস্তাবে বলেন, “আমরা একটি ডিজিটাল প্রচারণা শুরু করতে পারি, যাতে বোঝানো যায় গাজায় কোনো ক্ষুধা নেই এবং এর পক্ষে তথ্য-প্রমাণ হাজির করা যায়।”

এরই ধারাবাহিকতায় গুগলের মালিকানাধীন ইউটিউবে প্রচারিত এক বিজ্ঞাপনে ফিলিস্তিনিদের খাবার খাওয়ার দৃশ্য দেখানো হয় এবং শেষে লেখা ছিল: “গাজায় খাবার আছে। অন্য কোনো দাবি মিথ্যা।” বিজ্ঞাপনটি প্রকাশিত হয় জাতিসংঘ কর্তৃক গাজা সিটি ও আশপাশের অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণার ঠিক আগে।

এছাড়া ইসরায়েল এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে প্রচারণার জন্য আরও ৩ মিলিয়ন ডলার ব্যয় করে এবং মার্কিন প্রভাবশালীদের গাজায় নিয়ে গিয়ে প্রপাগান্ডা ছড়ায়। তবে আন্তর্জাতিক সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয় এবং স্থানীয় সাংবাদিকরা ইসরায়েলি হামলায় নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রচারণার বিপরীতে, ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা প্রকাশ্যে গাজাবাসীকে অনাহারে রেখে অঞ্চল ছাড়তে বাধ্য করার পক্ষে মত দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, “কোনো পানি নেই, কোনো বিদ্যুৎ নেই, তারা হয় অনাহারে মরবে, নয়তো আত্মসমর্পণ করবে।” অন্যদিকে ঐতিহ্য মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন,“ফিলিস্তিনিদের অনাহারে থাকতে হবে, যদি না তারা গাজা ছাড়তে রাজি হয়।”

আগেও গুগলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গুগলকে ইসরায়েলি সরকারকে ক্লাউড পরিষেবা দিয়ে ইসরায়েলের গণহত্যার থেকে লাভবান হওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। এদিকে গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন জাতিসংঘকে “প্রকাশ্যে ইহুদি-বিরোধী” বলেছিলেন।
সূত্র: দ্য নিউ আরব / ড্রপ সাইট নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...