Home Uncategorized গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল
Uncategorized

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল

Share
Share

দখলদার ইসরায়েল , ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২ জুলাই) ভোরে এ তথ্য জানান। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ” ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।”

তিনি লিখেছেন, ” শান্তি আনয়নে কাতারি ও মিসরীয়রা অনেক কষ্ট করেছে। তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে৷ আমি আশা করি, হামাস মধ্যপ্রাচ্যের ভালোর জন্য এ চুক্তি গ্রহণ করবে। ”

দখলদার ইসরায়েলের সঙ্গে গত কয়েক মাস ধরেই হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ৷। ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকেই ইঙ্গিত করেছেন বলে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

তবে দীর্ঘদিন এ প্রস্তাবের আলোচনা থমকে ছিল। কারণ দখলদার ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখতে চায়। অপরদিকে হামাস জানিয়েছে, যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেওয়া হচ্ছে ততক্ষণ অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সম্ভবত দুইপক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন ট্রাম্প। আরব মধ্যস্থতাকারী দেশগুলো , হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে, সেগুলো দূর করার চেষ্টা করছে ।

এদিকে পরশুদিন ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি চান তিনি। এরপর হোয়াইট হাউসও জানায়, ট্রাম্প গাজায় আর হত্যাযজ্ঞ দেখতে চান না৷ এ কারণে তারা যুদ্ধ বন্ধকে প্রাধান্য দিচ্ছেন ।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হবে। এর আগেই ইসরায়েলকে যুদ্ধ বন্ধের জন্য মার্কিনিরা চাপ দিচ্ছে ।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিলখানা হত্যাকাণ্ড- শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি...

পিলখানা ট্র্যাজেডি- শহীদদের শ্রদ্ধা জানালেন স্বজনরা

পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বজনেরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ ফুল দিয়ে শহীদদের স্মরণ...

Related Articles

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি-পাকিস্তানি অভিযানে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত?

আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের সামরিক অভিযানে নিহত...

ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং পরবর্তীতে...

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে...

গোয়াইনঘাটে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামে বায়তুন...