Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত ৭০ হাজার
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের লাগাতার হামলা, নিহত ৭০ হাজার

Share
Share

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও  ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ছে। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ইসরায়েল নতুন করে আক্রমণ চালাচ্ছে । অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৩৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় ইসরায়েলের একটি ড্রোন হামলায় একই পরিবারের দুই শিশু নিহত হয়। পরিবারের সদস্যরা জানান, দুই ভাই জ্বালানি কাঠ সংগ্রহ করতে বাইরে গিয়েছিল। ওই সময়ই তারা ড্রোন হামলার শিকার হয়।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বিবিসিকে জানায়, তারা দুইজন ‘সন্দেহভাজনকে’ লক্ষ্য করে হামলা চালায়, যারা ‘হলুদ রেখা’ বলে পরিচিত একটি সীমা অতিক্রম করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই রেখার পেছনে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার কথা ছিল।

মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই ভাইয়ের বয়স ছিল যথাক্রমে প্রায় আট ও দশ বছর। পরিবারের দাবি, তারা খান ইউনুসের পূর্বাঞ্চলে কাঠ খুঁজতে গিয়ে ড্রোন হামলার শিকার হয়। পরে নাসের হাসপাতালে তাদের দাফন সম্পন্ন করা হয়।

যুদ্ধ চলাকালীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য সাধারণত জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল এসব তথ্যকে নিয়মিত প্রশ্নবিদ্ধ করে আসছে। অন্যদিকে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের গাজায় স্বাধীনভাবে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের দাবি যাচাই করা বিশ্ব গণমাধ্যমের পক্ষে সম্ভব হচ্ছে না।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়লেন নোরা ফাতেহি

বিশ্বকাপে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে। চলতি আসরেও দলটির প্রতিটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। তবে...

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী...

Related Articles

ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি: বার্লিনে বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেফতার

জার্মানির রাজধানী বার্লিনে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি...

গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরাইলের বর্বর হামলা: শিশুসহ নিহত ৬ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে যখন আন্তর্জাতিক মহলে নিবিড়...

কুয়েতের দুটি বিমান ঘাঁটিতে ইরানের তীব্র হামলা

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে কুয়েতে অবস্থিত...

দিল্লিতে চলন্ত স্কুটারে তর্কাতর্কি: নিজের জন্মদিনে স্বামীর পিস্তলের গুলিতে প্রাণ হারালেন শিক্ষিকা

ভারতের রাজধানী দিল্লিতে এক চরম নৃশংসতার ঘটনা ঘটেছে। চলন্ত স্কুটারে পারিবারিক বিষয়...