Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত

Share
Share

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে প্রায় দুই বছর ধরে চলা অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৫ জনে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে আহতের সংখ্যা ইতোমধ্যেই ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে আনা মৃতদেহের সংখ্যা ৭৯। এর মধ্যে দুটি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৩৭৯ জন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরঞ্জাম ও জনবল সংকটের কারণে অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ছয়জন ফিলিস্তিনি নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। শুধু এ ধরনের ঘটনায় গত ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৫৬৬ জন এবং আহত হয়েছেন ১৮ হাজার ৭৬৯ জন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি হয়েছে।

তবুও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থামেনি। চলমান আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে এবং ফিলিস্তিনে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...