Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

Share
Share

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। নিহতদের মধ্যে রুটি সংগ্রহের লাইনে দাঁড়ানো অবস্থায় ছিলেন ১১ জন । খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী ছেড়ে শত শত মানুষ নিরাপত্তার খোঁজে পালাচ্ছেন। ট্রাক, ভ্যান কিংবা গাধার গাড়িতে করে সামান্য মালপত্র নিয়ে তারা শহর ছাড়ছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দেইর আল-বালাহ এলাকায় অনেক পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছে। এদের বেশিরভাগই ইতোমধ্যে একাধিকবার ঘরবাড়ি হারিয়েছেন।

শনিবার হাসপাতাল সূত্র জানায়, ওই দিনেই পুরো গাজা জুড়ে ৭৭ জন নিহত হন। শুধু গাজা নগরীতেই ৪৭ জন প্রাণ হারান, যাদের মধ্যে অন্তত ১১ জন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া আবাসিক এলাকায় বোমা হামলায় সাতজন নিহত হন। ধ্বংসস্তূপ থেকে স্বেচ্ছাসেবকদের মরিয়া উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

আগস্টের শুরু থেকে ইসরায়েল গাজা নগরীতে টানা অভিযান চালাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা প্রকাশ করেছে, এ অভিযান শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার কৌশলের অংশ হতে পারে। গত শুক্রবার ইসরায়েল জানিয়েছিল, নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু হয়েছে এবং এলাকাকে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তায় বিলিয়ন ডলার দিয়েছে । এ বছরের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন, যা বিশেষজ্ঞদের মতে কার্যত জাতিগত নিধনের শামিল এবং আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...