Home আন্তর্জাতিক না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রিয়া মারাঠে
আন্তর্জাতিকনাটকবিনোদন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রিয়া মারাঠে

Share
Share

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। খবর এনডিটিভি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন প্রিয়া। নিয়মিত চিকিৎসা সত্ত্বেও তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। শেষ পর্যন্ত অসুস্থতার কাছে হার মানেন এই অভিনেত্রী।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া মারাঠে। বেড়ে ওঠেন মুম্বাইতে। অভিনয় জীবন শুরু করেন ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে। পরবর্তীতে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান।

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- পবিত্র রিশতা, সাথ নিভানা সাথিয়া, উত্তরণ, তু তিথে মে এবং ভাগে রে মন। বিশেষ করে পবিত্র রিশতা সিরিয়ালে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

শুধু অভিনেত্রী নন, প্রিয়া ছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও। তিনি অংশ নেন কমেডি সার্কাস-এর প্রথম সিজনে এবং দর্শকদের মাঝে ভিন্ন পরিচিতি পান। এছাড়া দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। অল্প বয়সে এই প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;