Home জাতীয় অপরাধ গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

Share
Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বিকাশ এজেন্ট ও মনোহরির দোকানের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সকালে গ্রামীণ সড়ক দিয়ে যাওয়া কয়েকজন পথচারী রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার দিলে আশপাশের মানুষ জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা, শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কৌশলে ডেকে এনে হত্যা করে ওই স্থানে ফেলে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বেশ পরিচিত ও সামাজিকভাবে সক্রিয় ছিলেন।

এ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, অথবা ব্যক্তিগত শত্রুতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, নজরুলের কোনো শত্রু ছিল না। তবে ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেনের বিষয়গুলোও তদন্তে আসতে পারে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর হত্যার ধরন ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাচ্ছিলেন না তিনি। তাঁর ভয়, গাছ...

Related Articles

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

শ্রীমঙ্গলে হাসিব উল ইসলামের ওপর হামলা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কেন্দ্রীয়...

বাংলা এআই মডেল তৈরিতে এডিবির কাছে ২৫০ কোটি ডলার চায় বাংলাদেশ

বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করতে এশীয় উন্নয়ন ব্যাংকের...

;