Home জাতীয় অপরাধ খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

Share
Share

খুলনার কয়রা উপজেলায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক শিকারির নাম মিজানুর রহমান। তিনি কয়রার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজীর ছেলে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সামগ্রী ও আটক শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল হাসান বলেন, “বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মিজানুরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।”

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষের অভিযোগ, টাকা ছাড়া মিলছে না সেবা

রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ...

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...