Home Health খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে ফিরছেন জুবাইদা রহমান
Healthআন্তর্জাতিকজাতীয়বিএনপিরাজনীতি

খালেদা জিয়াকে লন্ডনে নিতে দেশে ফিরছেন জুবাইদা রহমান

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান দেশে ফিরছেন। বৃহস্পতিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন মিডিয়া ব্রিফিংয়ে বলেন,  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের ব্রিজ হাসপাতালে নেওয়া হবে। মধ্যরাত বা শুক্রবার সকালেই তাকে দেশ থেকে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশের মানুষ যেভাবে তাঁর জন্য দোয়া করছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানাই।”

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ দেখা দেওয়ায় ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকেই তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...