Home আন্তর্জাতিক খামেনির নিহতের ঘটনায় শোক জানালেন ডা. শফিকুর রহমান
আন্তর্জাতিক

খামেনির নিহতের ঘটনায় শোক জানালেন ডা. শফিকুর রহমান

Share
Share

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোকবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং চলমান উত্তেজনা বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, “শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। তার মতে, সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে তা শুধু একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের জন্যই গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।

পবিত্র রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সময়ে যেকোনো ধরনের সামরিক হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করতে পারে। এতে বিশ্বশান্তি আরও বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন।”

তিনি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

খামেনির মৃত্যুর দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে। ফলে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা এখন সময়ের দাবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু...

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে । প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় বাংলা...

Related Articles

খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা কে? আলোচনায় পাঁচ প্রভাবশালী নাম

আয়াতুল্লাহ আলী খামেনির( ৮৬ বছর) মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক...

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত—ফার্স নিউজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ ঘিরে নতুন তথ্য...

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি...

ইরানের স্কুলে ইসরায়েলের হামলা, ৫ শিক্ষার্থী নিহত

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় পাঁচ...