Home আন্তর্জাতিক ক্যান্সার আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই
আন্তর্জাতিক

ক্যান্সার আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

Share
Share

ইসরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই ব্যাধির চিকিৎসা নিচ্ছেন।

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় অস্ত্রোপচারের কথা জানানো হলেও গোপন রাখা হয়েছিল ক্যানসারের বিষয়টি। তবে বর্তমান পরীক্ষায় তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি এবং তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত বলে জানিয়েছেন।

নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় এবং তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় চিকিৎসার মাধ্যমে তা নির্মূল করা সম্ভব হয়েছে। এই তথ্য গোপন রাখার বিষয়ে তিনি দাবি করেন, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরায়েলের দুর্বলতা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।

বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে শত্রুপক্ষকে কোনো বাড়তি সুবিধা না দিতেই দুই মাস দেরিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত

নিজেদের পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য ও ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র (ওয়ারহেড) সক্রিয়ভাবে মোতায়েন করেছে ভারত। বিশ্বের...

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক নির্মাণকাজের সময় উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক...

Related Articles

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...