Home বিনোদন কেপ ভার্দের জার্সি পরে এলে এক বছর বিনা মূল্যে চিকিৎসা দেবেন রংপুরের চিকিৎসক
বিনোদন

কেপ ভার্দের জার্সি পরে এলে এক বছর বিনা মূল্যে চিকিৎসা দেবেন রংপুরের চিকিৎসক

Share
Share

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে অন্তত একটি গোল করতে পারলে এক বছর বিনা মূল্যে রোগী দেখানোর ঘোষণা দিয়েছিলেন রংপুরের পীরগাছার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। ম্যাচে কেপ ভার্দে দুটি গোল করায় নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডা. মাহফুজার রহমান বাঁধন বলেন, বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের মধ্যে অন্য রকম উৎসবের আমেজ তৈরি হয়। প্রিয় দলকে সমর্থন, প্রতিদ্বন্দ্বী দলকে খুনসুটি এবং খেলা শেষে আড্ডা—এসবই বিশ্বকাপের আনন্দের অংশ।

নিজের সমর্থনের বিষয়ে তিনি বলেন, “আমি আপাদমস্তক ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার বিপক্ষে কলাগাছ খেললেও আমি কলাগাছকেই সমর্থন করব। সেই জায়গা থেকেই কেপ ভার্দেকে সমর্থন করেছি। যদিও তারা ৩–২ গোলে হেরেছে, তবে পুরো ১২০ মিনিট আর্জেন্টিনাকে যেভাবে চাপে রেখেছে, সেটাই আমাদের আনন্দের বিষয়।”

তিনি আরও বলেন, “আমি আমার প্রতিশ্রুতিতে অটল। আগামী এক বছর কেপ ভার্দের জার্সি পরে আমার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না।”

তবে এ সুবিধা পেতে রোগীদের কেপ ভার্দের জার্সি পরে তাঁর চেম্বারে যেতে হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে ডা. বাঁধন ঘোষণা দিয়েছিলেন, কেপ ভার্দে যদি আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারে, তাহলে তিনি এক বছর বিনা মূল্যে রোগী দেখবেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে।

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;