Home আঞ্চলিক ঐতিহাসিক কবরস্থান ঘিরে ময়লার স্তূপ, সমাধান চান পীরগঞ্জবাসী
আঞ্চলিক

ঐতিহাসিক কবরস্থান ঘিরে ময়লার স্তূপ, সমাধান চান পীরগঞ্জবাসী

Share
Share

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঐতিহাসিক পীরডাঙ্গী কবরস্থানে দীর্ঘদিন ধরে পৌরসভার বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। হযরত পীর সিরাজউদ্দিন আউলিয়ার স্মৃতিবিজড়িত এ কবরস্থানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ও পশুর বর্জ্য কবরস্থানসংলগ্ন স্থানে ফেলা হচ্ছে। এতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং স্বজনদের কবর জিয়ারত করতে আসা মানুষের দুর্ভোগ বাড়ছে।
কবরস্থানটির উত্তর পাশে পীরগঞ্জ সরকারি কলেজ এবং দক্ষিণ পাশে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্গন্ধ ও পরিবেশ দূষণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কবরস্থানটির বেশির ভাগ অংশই অরক্ষিত। পর্যাপ্ত সীমানা প্রাচীর ও আলোর ব্যবস্থা না থাকায় রাতে সেখানে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া অতীতে কঙ্কাল চুরির ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে পীরডাঙ্গী কবরস্থান থেকে এক রাতে প্রায় ১৯টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পরের বছর উপজেলার আরেকটি কবরস্থান থেকেও একাধিক কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দায়িত্ব গ্রহণের আগ থেকেই সেখানে বর্জ্য ফেলা হচ্ছিল। বর্তমানে কবরের ওপর যেন কোনো বর্জ্য না ফেলা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত আলোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থায়ী সমাধানের বিষয়ে ইউএনও বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ রয়েছে। প্রকল্পের কার্যক্রম শুরু হলে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ না হওয়া পর্যন্ত কবরস্থানে বর্জ্য ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ ও নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে...

কক্সবাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হেনস্তা: বন কর্মকর্তার উপস্থিতিতে হামলার অভিযোগ

ওমর ফারুক কক্সবাজার কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বন...