Home জাতীয় অপরাধ কুমিল্লার লাকসামে ফিল্মি স্টাইলে তরুণীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
অপরাধ

কুমিল্লার লাকসামে ফিল্মি স্টাইলে তরুণীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার লাকসাম উপজেলায় এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ২৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বহুতল বাড়ির ছাদ থেকে এক তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশে অনেক মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার তাহমিনা আক্তার স্মৃতির সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য, তারা দূর সম্পর্কের আত্মীয়। একপর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন।

তবে স্মৃতি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণের মামলা করে। মামলার পর পুলিশ তাঁদের অবস্থান শনাক্ত করে মাসুদকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে আদালতের নির্দেশে স্মৃতিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ জানায়, কয়েক দিন আগে জামিনে মুক্তি পান মাসুদ। এরপর সোমবার রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি স্মৃতির বাড়িতে যান। এ সময় বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে এবং স্মৃতিকে সঙ্গে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, স্মৃতি ও মাসুদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা পালিয়ে বিয়েও করেছিলেন। তবে তরুণী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের করা মামলায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবার স্মৃতিকে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি আরও বলেন, ঘটনার পর তরুণীর পরিবার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে...

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় এক স্কুলশিক্ষককে ভয়ভীতি দেখিয়ে টাকা ও চেক নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। এ সময় জোর...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...