Home আঞ্চলিক তারের জঞ্জাল অপসারণে ১৫ দিনের সময় দিল কুমিল্লা সিটি করপোরেশন
আঞ্চলিক

তারের জঞ্জাল অপসারণে ১৫ দিনের সময় দিল কুমিল্লা সিটি করপোরেশন

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা

নগরীর বিভিন্ন সড়ক ও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগের তারের জঞ্জাল অপসারণে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে স্থাপন করা তারের জট জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। একই সঙ্গে এটি নিরাপত্তা ঝুঁকি বাড়ানোর পাশাপাশি নগরীর সৌন্দর্যও নষ্ট করছে।
এ অবস্থায় সব ক্যাবল টিভি ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে তাদের নেটওয়ার্কের তার গুচ্ছাকারে সুবিন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় ক্যাবল অপসারণ এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।
সিটি করপোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন নগরী গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগর উন্নয়ন ও জনস্বার্থে এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাঁদের আশা, তারের জঞ্জাল অপসারণ করা হলে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে...

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় এক স্কুলশিক্ষককে ভয়ভীতি দেখিয়ে টাকা ও চেক নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। এ সময় জোর...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...