Home জাতীয় কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
জাতীয়

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে স্থানীয় লোকজন প্রাণীটি উদ্ধার করেন।

জানা গেছে, বানরটি উদ্ধারের পর স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন। পরে ইউএনওর নির্দেশে বুধবার (৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর জানান, উদ্ধার হওয়া প্রাণীটি লজ্জাবতী বানর বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় এটি কিছুটা অসুস্থ ছিল। পরে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়ার পর বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বন্যপ্রাণীটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...

এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও...