Home আন্তর্জাতিক কারাগারে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ করলেন ইমরান খান
আন্তর্জাতিক

কারাগারে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ করলেন ইমরান খান

Share
Share

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের মধ্যে রাখা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি দীর্ঘ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

ইমরান খান বলেন, তাকে সম্পূর্ণ একাকী একটি সেলে রাখা হয়েছে, যেখানে গত চার সপ্তাহে তিনি কারও সঙ্গে কথা বলার সুযোগ পাননি। বাহিরের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন।
তার ভাষায়, “কারাগারের নিয়ম অনুযায়ী যে সাধারণ সুবিধাগুলো দেওয়ার কথা, সেগুলোও আমাকে দেওয়া হচ্ছে না।”

আগের দিন তার বোন ড. উজমা খান কারাগারে দেখা করলে এ অভিযোগগুলো সরাসরি তুলে ধরেন ইমরান। এরপরই সেগুলো তার এক্স অ্যাকাউন্টে প্রচার করা হয়। ইমরান খান দাবি করেন, তাকে এবং তার স্ত্রীকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্দেশে “সাজানো মামলায়” আটকে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছে।

২০২২ সালে জাতীয় পরিষদে আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে মামলা হয়। ২০২৩ সালের আগস্টে তিনি আবার গ্রেপ্তার হন এবং সেই থেকেই এখন পর্যন্ত কারাগারে রয়েছেন।

তার বিবৃতিতে সেনাপ্রধান আসিম মুনিরকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন ইমরান। তিনি বলেন,মুনিরের নীতি পাকিস্তানের জন্য “ধ্বংসাত্মক”;সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে;আফগানিস্তানের সঙ্গে অযৌক্তিক উত্তেজনা সৃষ্টি করা হয়েছে; পশ্চিমা দেশগুলোর মন রক্ষায় নীতি গ্রহণ করা হচ্ছে। এমনকি তিনি মুনিরকে “মানসিকভাবে অস্থিতিশীল” বলেও উল্লেখ করেন।

ইমরান দাবি করেন, আফগানদের বিরুদ্ধে হুমকি, শরণার্থীদের বহিষ্কার এবং সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালানো—এসব সিদ্ধান্তের ফলে পাকিস্তানে সন্ত্রাসবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।সাবেক এই ক্রিকেটার ও প্রধানমন্ত্রী বলেন, “নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান ও আইনব্যবস্থাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...