Home আন্তর্জাতিক কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের যুবকের
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের যুবকের

Share
Share

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইফতেখার রিপন শরীফ (৩৪)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দেশটির আল খোর এলাকার এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সময় সকাল আনুমানিক নয়টার দিকে রিপন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ল্যান্ড ক্রুজারের চাপায় গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতটি এতটাই মারাত্মক ছিল যে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠান।

নিহত রিপন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মৃত আবদুল গফুর শরীফের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে রিপন ছিলেন সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে তিনি কাতারে পাড়ি জমান এবং সেখানেই কর্মজীবন গড়ে তোলার চেষ্টা করছিলেন।

রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাতারে অবস্থানরত তার দুলাভাই মো. সাইফুদ্দিন জানান, ঘটনার দিন সকালে রিপন বাসা থেকে নাস্তা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। “সে খুব স্বাভাবিকভাবেই বের হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। আমরা খবর পেয়ে দ্রুত ছুটে যাই, কিন্তু তখন আর কিছু করার ছিল না।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। গাড়িটির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...