Home সাম্প্রতিক কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি
সাম্প্রতিক

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না করার অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে লেখা একটি চিঠি প্রকাশ করে তিনি এ দাবি জানান। তাঁর অভিযোগ, এলাকাটিতে মূলত মুসলিম জনগোষ্ঠীর বসবাস এবং তারা ক্ষমতাসীন বিজেপির ‘ভোটব্যাংক’ নয় বলেই পানির সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

চিঠিতে সমীরুল ইসলাম উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত রাখা কোনো সাধারণ পৌরসেবা-সংক্রান্ত সমস্যা নয়; এটি মৌলিক মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশের সুযোগ পাওয়া মানুষের স্বীকৃত অধিকার। পানির সংকট জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকার ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তিনি।

তৃণমূলের এই সাংসদ আরও বলেন, এলাকার বাসিন্দারা বিশেষ কোনো সুযোগ-সুবিধা চাইছেন না; তাঁরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকু দাবি করছেন।

চিঠিতে পানির সংকটের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেন।

জ্যোতি নগর কলোনিতে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহে দীর্ঘমেয়াদি ব্যর্থতার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও প্রয়োজনীয় তথ্য চাওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন সমীরুল ইসলাম।

তবে মুসলিম বাসিন্দাদের ধর্মীয় পরিচয়ের কারণে পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে—এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায়...

তুরস্কের জনগণের সঙ্গে আমাদের শত বছরের সম্পর্ক, আগামীতে আরও এগিয়ে যাবে: জামায়াত আমির

তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আগামী দিনে এ...

;