Home আন্তর্জাতিক করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮

Share
Share

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৬৫ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন–এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) রাতের দিকে করাচির এমএ জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ শপিংমলে আগুনের সূত্রপাত হয়। ঐতিহাসিক এই বিপণিবিতানটিতে শত শত দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফায়ার সার্ভিসের প্রায় ৩৬ ঘণ্টার টানা চেষ্টার পর সোমবার ভোরের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ভবনের ভেতরে এখনো ছোট ছোট আগুন জ্বলছে, পাশাপাশি ঘন ধোঁয়া ও অতিরিক্ত তাপের কারণে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন,“এখন পর্যন্ত আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি। দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, অন্তত ৬৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন। ভবনের ভেতরে ও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮০ জন ছাড়াতে পারে।”

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের তীব্রতায় ভবনটির সামনের অংশ ও পেছনের একাংশ ধসে পড়েছে। পাশাপাশি পুরোনো কাঠামোর বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ভবনটি যেকোনো সময় সম্পূর্ণ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

পাকিস্তানের জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২–এর মুখপাত্র হাসানুল হাসিব খান জানান,“আমরা প্রায় ৯৫ শতাংশ আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।”

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, প্রায় ১ হাজার ২০০ দোকান নিয়ে গড়ে ওঠা এই বিশাল শপিংমলে কাপড়, ইলেকট্রনিক্স সামগ্রী ও প্রসাধনীর মতো বিপুল পরিমাণ দাহ্য পণ্য মজুত ছিল।

এরই মধ্যে ভবনটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই ধীরে ধীরে অভিযান চালাচ্ছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন করে করাচির পুরোনো বাণিজ্যিক ভবনগুলোর অগ্নিনিরাপত্তা ও কাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

Related Articles

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি...

খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি...

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।...