Home জাতীয় অপরাধ কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

Share
Share

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭ বছর ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন অভিযুক্তের মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পুলিশ তাকে খুঁজে বের করে।

অভিযুক্ত ব্যক্তি নিজেই প্রথমে তার মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। তবে পুলিশ যখন মেয়েটির সন্ধান পায়, তখন সে জানায় যে তার বাবার অত্যাচার থেকে বাঁচতেই সে বাড়ি ছেড়ে পালিয়েছিল।

তদন্তকারীদের কাছে নির্যাতিতা জানান, “১৫ বছর বয়স থেকেই বাবা আমার ওপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে।” তিনি আরও জানান, মেয়েটির আর্তনাদ যেন বাইরে না যায়, সেজন্য অভিযুক্ত ব্যক্তি উচ্চশব্দে পর্নোগ্রাফিক ভিডিও চালিয়ে রাখতেন।
রাজকোট গ্রামীণ এসপি বিজয় সিং গুর্জর জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই ঘৃণ্য অপরাধ চালিয়ে যাচ্ছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। নির্যাতিতার ঘর থেকে পুলিশ জেল, মোবাইল ফোন এবং প্রোটেকশন কিট আলামত হিসেবে উদ্ধার করেছে।

তদন্ত চলাকালীন দ্বিতীয় আরেকজন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার ১৭ বছর বয়সী ভাইঝিকে গত ৭ বছর ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন। বর্তমানে ওই কিশোরীকে কাউন্সিলিং করা হচ্ছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলে আশা করা হচ্ছে।

অভিযুক্তের স্ত্রী বর্তমানে চতুর্থ পর্যায়ের ক্যান্সারের সাথে লড়াই করছেন এবং তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। তার চিকিৎসার যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে...

Related Articles

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরবাড়ির...