Home আঞ্চলিক কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার

Share
Share

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের ভাতিজা জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার সমিতিপাড়া সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আয়মানসহ তিনজন পর্যটক সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ স্রোতে ভেসে গেলে উপস্থিত লোকজনের চিৎকারে লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে নামে। এসময় দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন আয়মান। দীর্ঘ তল্লাশি চালিয়েও রাত ১২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা সমিতিপাড়া সৈকত থেকে আয়মানের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নিহত জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। এসএসসি পরীক্ষা শেষ করে পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, “একটি আনন্দভ্রমণ যে এভাবে শোকের ঘটনায় পরিণত হলো, তা অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সৈকতে লাল পতাকা উত্তোলিত স্থানে নামা বিপজ্জনক। লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

ইসরাইলি মালিকানাধীন কোম্পানির ঋণে খামেনির লন্ডন বাড়ি কেনা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লন্ডনে বিলাসবহুল বাড়ি কেনার জন্য যে বিপুল অর্থ ব্যবহার করেছিলেন, তার একটি বড় অংশ এসেছিল ব্রিটিশ-ইসরাইলি ব্যবসায়ীদের...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...