Home বিনোদন ওটিটিতে এই সপ্তাহে মুক্তি পাচ্ছে চমকপ্রদ যে সকল কনটেন্ট
বিনোদন

ওটিটিতে এই সপ্তাহে মুক্তি পাচ্ছে চমকপ্রদ যে সকল কনটেন্ট

Share
Share

প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমা, সিরিজ, তথ্যচিত্র ও রিয়েলিটি শো। চলতি সপ্তাহেও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে মুক্তি পেয়েছে কিছু বহুল প্রতীক্ষিত কনটেন্ট, আবার কিছু রয়েছে মুক্তির অপেক্ষায়।

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ একটি পুলিশি তদন্তধর্মী থ্রিলার সিনেমা, যা ঈদুল আজহায় মুক্তি পেলেও এবার ওটিটিতে এসেছে বিঞ্জ-এ। নৃশংস এক হত্যাকাণ্ডের রহস্যভেদে মাঠে নামে পুলিশ কর্মকর্তা লীনা (আজমেরী হক বাঁধন)। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, শরীফ সিরাজ, ফারুক আহমেদ ও সৈয়দ এজাজ আহমেদ।

নেটফ্লিক্সে এসেছে ‘কনভারসেশন উইথ আ কিলার: দ্য সন অব স্যাম টেপস’— আলোচিত তথ্যচিত্র সিরিজের চতুর্থ কিস্তি। এতে ১৯৭০-এর দশকে নিউইয়র্কের কুখ্যাত সিরিয়াল কিলার ডেভিড বারকোউইটজের অপরাধ ও তার প্রভাব তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন জো বারলিঙ্গার।

অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ‘হাউসফুল ৫’। কমেডি আর সাসপেন্সে ভরপুর এই সিনেমার গল্প এক ধনকুবেরের খুনকে কেন্দ্র করে। অভিনয়ে আছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ ও নার্গিস ফখরি।

জিওহটস্টারে দেখা যাচ্ছে স্টিভেন সোডারবার্গের স্পাই থ্রিলার ‘ব্ল্যাক ব্যাগ’। রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত গোয়েন্দা কর্মকর্তার স্ত্রীর পক্ষে থাকবেন, নাকি দেশের — এই নৈতিক দ্বন্দ্বের মুখে দাঁড়ানো একজন এজেন্টের গল্প বলেছে ছবিটি। অভিনয়ে রয়েছেন কেট ব্ল্যানচেট, মাইকেল ফাসবেন্ডার, নওমি হ্যারিস ও পিয়ার্স ব্রসনান।

অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাচ্ছে জেসন মোমোয়া অভিনীত ঐতিহাসিক সিরিজ ‘চিফ অব ওয়ার’। হাওয়াইয়ের এক যোদ্ধার উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম ও দ্বীপগুলোর ঐক্য প্রতিষ্ঠার চেষ্টাকে ঘিরে নির্মিত সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পাচ্ছে আজ, বাকি পর্বগুলো আসবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সপ্তাহের শুরুতেই ওটিটিতে এই বৈচিত্র্যময় কনটেন্টের সমাবেশ দর্শকদের জন্য নিশ্চিত করছে নতুন বিনোদনের রসদ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে...

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে জ্ঞান হারানোর পর মারা গেছেন বড় ভাই। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার...

Related Articles

শিক্ষার্থীদের অনুষ্ঠানে টিকটকার মামুন, সমালোচনার মুখে আয়োজকেরা

কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক...

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

;