Home জাতীয় এমপি নাসের রহমানের প্রশ্ন: “কক্সবাজারে ১ ডলারের বিয়ার ১,৪০০ টাকা, কেন আসবেন বিদেশি পর্যটক?”
জাতীয়

এমপি নাসের রহমানের প্রশ্ন: “কক্সবাজারে ১ ডলারের বিয়ার ১,৪০০ টাকা, কেন আসবেন বিদেশি পর্যটক?”

Share
Share

কক্সবাজারে পর্যটন ব্যয়, সেবা ও বিনোদন কাঠামো নতুন করে ভাবার তাগিদ দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এম নাসের রহমান।

তিনি বলেন, বিদেশে যেখানে ১ ডলারে বিয়ার পাওয়া যায়, সেখানে কক্সবাজারে সেটি ১২ ডলার বা প্রায় ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হলে বিদেশি পর্যটকরা কেন বাংলাদেশে আসবেন—এ প্রশ্ন এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করে বাংলাদেশ মনিটর।

কক্সবাজারের পর্যটন পরিস্থিতি নিয়ে এমপি নাসের রহমান বলেন, বর্তমানে বিদেশি পর্যটকদের একটি বড় অংশ ব্যাকপ্যাকার শ্রেণির, যারা খরচের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। কিন্তু কক্সবাজারে খাবার, পানীয় ও বিনোদনের খরচ অস্বাভাবিক বেশি হলে তারা বাংলাদেশকে গন্তব্য হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত হন।

তার ভাষায়, “একজন পর্যটক যদি নিজ দেশে ১ ডলারে বিয়ার পান করেন, কিন্তু কক্সবাজারে এসে সেটি ১২ ডলারে কিনতে বাধ্য হন, তাহলে তিনি কেন বাংলাদেশে আসবেন—এ বিষয়টি আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে।”

তিনি বলেন, পর্যটকবান্ধব মূল্যনীতি, আন্তর্জাতিক মানের বিনোদন ব্যবস্থা এবং সেবার ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

একই অনুষ্ঠানে তিনি শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার মতে, ওই অঞ্চলে পর্যটক ও যাত্রীর উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করেছেন।

তিনি আরও বলেন, শমশেরনগর রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়ে ইউএস-বাংলাসহ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর এখন থেকেই কাজ শুরু করা উচিত। এ বিষয়ে শিগগিরই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

এ ছাড়া শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও আশপাশের পর্যটন এলাকায় যাতায়াত সহজ করতে ট্রেনে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই সংসদ সদস্য।

আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনিদের নিয়ে বিদ্রূপকারী ইসরায়েলি নারী সেনার খুলি ফাটল ইরানি ক্ষেপণাস্ত্রে

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জুলিয়েটা নামে এক ইসরায়েলি নারী সেনা গুরুতর আহত হয়েছেন। গত ৫ এপ্রিল ইরান থেকে পরিচালিত...

ইরানের ১০ দফা প্রস্তাব ‘নীতিগতভাবে’ মেনে নিলেন ট্রাম্প

ইরানের প্রস্তাবিত ১০ দফা শান্তি পরিকল্পনাকে ‘নীতিগতভাবে’ মেনে নিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি (IRIB) এই তথ্য নিশ্চিত করেছে।...

Related Articles

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল...

শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: ১৬ বছর পর রায়, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৬ বছর আগে সাত বছরের এক শিশুকে অপহরণের পর তার...

আবু সাঈদ হত্যা মামলা- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসামিরা বলেন আমরা নির্দোষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের সাবেক দুই...

শাহ খুররম ডিগ্রি কলেজে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড’ বিতরণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করবে: কয়েস লোদী

সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ‘মনজুর চৌধুরী স্টাইপেন্ড এবং...