Home জাতীয় অপরাধ উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজ চক্রের হোতাসহ আটক ৩
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজ চক্রের হোতাসহ আটক ৩

Share
Share

রাজধানীর উত্তরা এলাকায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) ভোরে উত্তরা আজমপুর রেলগেটসংলগ্ন একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চক্রের হোতা আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার দুই সহযোগী ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)। বিকেলে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে।

সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় নিজেদের “ছাত্র সমন্বয়ক” পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চক্রের প্রধান আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত। তাদের কাছে থেকে চাঁদাবাজির খাতা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আসাদুর রহমান আকাশ নিজেকে বিভিন্ন সংগঠনের সমন্বয়ক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছিলেন। তার বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

উত্তরা আর্মি ক্যাম্পের কর্মকর্তারা বলেন, “রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়...

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...