Home আঞ্চলিক ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

Share
Share

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সেলিম বসাক (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের লোকোসেড রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বসাক পৌর শহরের পূর্বটেংরি কদমতলা এলাকার বাসিন্দা এবং মো. রমজান বসাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সেলিম বসাক লোকোসেড এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি একাধিকবার হর্ন বাজালেও তিনি সরে দাঁড়াননি। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন; তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম বসাকের পারিবার ও স্বজনরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিল জানা ছিলনা। ১২টার পর জানতে পারি তিনি ট্রেন দূর্ঘটনায় হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়েছে। তিনি কানে শুনতে না পাওয়ার কারণে এ ঘটনাটি ঘটেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. জিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এসিল্যান্ডের ওপর হামলার প্রধান আসামি বাগেরহাট থেকে গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধার অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও অন্য সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে...

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

Related Articles

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...