Home জাতীয় অপরাধ ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ নিশি রহমানের জামিন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যা মামলায় গৃহবধূ নিশি রহমানের জামিন

Share
Share

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ নিশি রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) পাবনা প্রশাসনিক আদালত-২ এর বিচারক তারিকুল ইসলাম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা জানান, মামলাটি জামিনযোগ্য হওয়ায় এবং আসামি নারী হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছেন। আদালত আগামী বছরের ১১ জানুয়ারি নির্ধারণ করেছেন পরবর্তী হাজিরার তারিখ।

তিনি বলেন,“মামলাটি এখন তদন্তাধীন। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। যদি অভিযোগপত্র বা তদন্তে কোনো অসঙ্গতি থাকে, আমরা না-রাজি আবেদনসহ পরবর্তী আইনগত উদ্যোগ নেব। আমাদের লক্ষ্য—সঠিক তদন্ত ও অপরাধীর শাস্তি নিশ্চিত করা।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...