Home আন্তর্জাতিক গ্রিসের উপকূলে ভাসমান নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকদুর্ঘটনা

গ্রিসের উপকূলে ভাসমান নৌকা থেকে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

Share
Share

ইউরোপে পৌঁছানোর স্বপ্নে ভূমধ্যসাগরের প্রাণঘাতী পথ পাড়ি দিতে গিয়ে আবারও ঘটল বড় ধরনের ট্র্যাজেডি। গ্রিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে একটি আধাভাসা নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর নিথর দেহ উদ্ধার করেছে গ্রিস কোস্টগার্ড। নিহত সবাই তরুণ ও পুরুষ ছিলেন।

শনিবার (৬ ডিসেম্বর) ক্রিটের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে নৌকাটিকে প্রথম শনাক্ত করে একটি তুর্কি কার্গো জাহাজ। পরে তারা গ্রিক কর্তৃপক্ষকে খবর দিলে কোস্টগার্ড দুটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও যোগ দেয়।

ভয়াবহ এই ঘটনায় মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছে।

উদ্ধার হওয়া দু’জন জানিয়েছেন, নৌকাটির দুই পাশ দেবে গিয়ে ভেতরের যাত্রীদের ছোট জায়গায় গাদাগাদি করে বসতে হয়েছিল। খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে নৌকা দ্রুত ভারসাম্য হারাতে থাকে। নৌকায় পর্যাপ্ত পানি, খাবার কিংবা উষ্ণতার ব্যবস্থা ছিল না। এমনকি উদ্ধার করার সময়ও নৌকার ভেতরে পানি ঢুকে দ্রুত ডুবে যাচ্ছিল।

উদ্ধারকৃত ১৭ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের ধারণা, পানিশূন্যতা, হাইপোথার্মিয়া অথবা দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে। তবে নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে।

গ্রিস কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন,“নৌকাটি ভেঙে পড়ে আধাভাসা অবস্থায় ছিল। যাত্রীরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে সেখানে আটকে ছিলেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর জন্য নতুন রুট হিসেবে ক্রিট দ্বীপকে বেছে নিচ্ছেন অভিবাসীরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী এই দ্বীপে পৌঁছেছেন।

বিশেষজ্ঞদের মতে, লিবিয়ার দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা, মিলিশিয়াদের নিয়ন্ত্রণ এবং মানবপাচারকারীদের দৌরাত্ম্যের কারণে এ ধরনের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অভিবাসীদের ঢল বাড়ছে। অনেকে ইউরোপে আশ্রয়ের আশায় জীবন বাজি রেখে মরিয়া হয়ে এসব নৌকায় যাত্রা করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

জাপানে প্রথম ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা, ৩ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের তিনটি শহরে মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম...

ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন শিক্ষা...

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে...

কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের

ভারতে ২০ থেকে ২৪ বছর বয়সী নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত পুরুষদের প্রায়...