Home সাম্প্রতিক ঈদের চতুর্থ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল
সাম্প্রতিক

ঈদের চতুর্থ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল

Share
Share

ওমর ফারুক কক্সবাজার প্রতিনিধি|| পবিত্র ঈদুল আজহার ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের চতুর্থ দিনে সকাল থেকেই পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।

সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টে প্রায় ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র ও পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে এবার তারা ভালো ব্যবসা করছেন।
সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ সতর্কতামূলক সংকেত স্থাপন করা হয়েছে। পাশাপাশি লাইফগার্ড সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং পর্যটকদের সচেতন করতে মাইকিং করছেন।

ভ্রমণে আসা পর্যটকদের অনেকেই জানিয়েছেন, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে তারা আনন্দঘন সময় কাটাচ্ছেন। মনোরম পরিবেশ, সমুদ্রের সৌন্দর্য এবং বিভিন্ন বিনোদন সুবিধা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।

অন্যদিকে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

ঢাকা মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮...

বেশি নম্বর দেওয়ার প্রলোভনে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অডিও ভাইরাল

রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের...

মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের সময় অন্তত...

‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি...