Home জাতীয় ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
জাতীয়

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

Share
Share
আকাশে নতুন চাঁদ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। শনিবার (০৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হবে। এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিন। এ দিন স্বাভাবিকভাবে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায়ও রমজান চলবে এবং ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ শারজাহর আকাশে ১৯ মার্চ ভোর ৪টা ২৪ মিনিটে ঘটবে। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্যের সঙ্গে এর কৌণিক দূরত্ব থাকবে প্রায় ৬ দশমিক ৫ ডিগ্রি এবং পশ্চিম দিগন্তের ওপর এর উচ্চতা হবে প্রায় ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে অবস্থান করবে।

অ্যাকাডেমি জানিয়েছে, এসব অবস্থার পরও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার পরিস্থিতি কঠিন এবং অনুকূল নয়। এ সময়ে টেলিস্কোপ ব্যবহার করেও স্থানীয়ভাবে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে এবং খালি চোখে দেখা প্রায় অসম্ভব।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, উন্নত প্রযুক্তি যেমন ইমেজ স্ট্যাকিং ব্যবহার করে হয়তো চাঁদের ছবি ধারণ করা যেতে পারে। এছাড়া পশ্চিমে অবস্থিত কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এই হিসাবের ভিত্তিতে একাডেমি জানিয়েছে, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল-২০২৬-এর চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

সাকিব ময়মনসিংহের ফুটবলে আবারও শিরোপা জিতেছে ঈশ্বরগঞ্জ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ...

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

Related Articles

এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী : জিপিএ-৫ পেলেন ৩০৭৯ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

রুমিন ফারহানা গালি না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র...

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...