Home আন্তর্জাতিক ইসরায়েলি হেফাজতে ভয়ংকর নির্যাতনের অভিযোগ ফ্লোটিলা যাত্রীদের
আন্তর্জাতিক

ইসরায়েলি হেফাজতে ভয়ংকর নির্যাতনের অভিযোগ ফ্লোটিলা যাত্রীদের

Share
Share

ইসরায়েলি সেনাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকজন অধিকারকর্মী ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আটক অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছেন—ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা, মারধর, খাবার ও পানি থেকে বঞ্চিত রাখা, এমনকি শৌচাগারের পানি পান করে বেঁচে থাকতে হয়েছে তাদের।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল গাজার ওপর আরোপিত ইসরায়েলি নৌ–অবরোধ ভাঙার একটি প্রতীকী উদ্যোগ। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন।
ইসরায়েলি বাহিনী বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রায় ৪৫০ জনকে আটক করে, যাদের মধ্যে বেশ কয়েকজন পরে মুক্তি পেয়েছেন।

ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, রোমে ফিরে অধিকারকর্মী চেজারে তোফানি বলেন— “আমাদের সঙ্গে ভয়ংকর আচরণ করা হয়েছে। সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়, সেখানেও আমাদের হয়রানি করা হয়।”

ইতালির ইসলামিক কমিউনিটিজ ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম বলেন— “তারা আমাদের ওপর অস্ত্র তাক করে রেখেছিল। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যারা দাবি করে, তাদের কাছ থেকে এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না।”

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি বলেন— “ইসরায়েলি সেনারা আটক অধিকারকর্মীদের ওষুধ দেননি, আমাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে। প্রহরীরা আমাদের নিয়ে হাসাহাসি করেছে, বিদ্রূপ করেছে।”

এই ফ্লোটিলায় ছিলেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং কয়েকজন ইউরোপীয় সংসদ সদস্য।

মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি বলেন, তাদের সঙ্গে ‘বর্বর ও নিষ্ঠুর’ আচরণ করা হয়েছে।
হাজওয়ানি বলেন— “আমরা শৌচাগারের পানি খেতে বাধ্য হয়েছিলাম। কেউ অসুস্থ হলে তারা (ইসরায়েলি সৈন্যরা) ঠান্ডা মাথায় বলত, ‘মরে গেছে নাকি? যদি না মরে থাকে, সেটা আমাদের সমস্যা নয়।’”

ইসরায়েলে আটক অধিকারকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় পাকিস্তান, তুরস্ক, কলম্বিয়া, ও গ্রিসসহ একাধিক দেশ তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বন্দীদের সব আইনি অধিকার সংরক্ষিত হয়েছে।” তবে তারা জানিয়েছে, গতকাল আরও ২৯ জন ফ্লোটিলা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে, যদিও এখনো অনেকে ইসরায়েলে আটক আছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে এই...

Related Articles

ইরান যুদ্ধ নিয়ে দোটানায় ট্রাম্প-নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার...

আল-আকসা মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্তে আরব লিগের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের...

ইসরায়েলে প্রথমবার ইরানের ‘ড্যান্সিং’ ক্ষেপণাস্ত্র হামলা, কতটা শক্তিশালী এই অস্ত্র?

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো অত্যাধুনিক সেজিল‑২ ক্ষেপণাস্ত্র...

অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা: “মুক্ত হোক ফিলিস্তিন”

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যুদ্ধবিরোধী মন্তব্য করে আবারও...