Home সাম্প্রতিক ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
সাম্প্রতিক

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

Share
Share

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বেইজিং।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন সরকারের ‘সেকেন্ডারি স্যাংশন’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে চীন।

লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইন কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে চীনের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তেজনা আরও না বাড়িয়ে দ্রুত সংলাপ ও আলোচনায় ফেরাই সবচেয়ে জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞার কাঠামো তুলে ধরেন। এতে হংকং ও চীনের মূল ভূখণ্ডের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হলেও চীনের বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়নি।

ইরানের তেল রপ্তানির বড় অংশের ক্রেতা চীন। দেশটির বাজারে ইরানি তেলের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বেইজিংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও বিস্তৃত হলে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতি সামনে আসছে এমন এক সময়ে, যখন আগামী মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ওই বৈঠককে।

এর আগে দুই দেশের বাণিজ্য সংঘাত কমাতে এক বছরের যুদ্ধবিরতির যে সমঝোতা হয়েছিল, তার মেয়াদ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো সাধারণত ইরানের অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলে। তবে দেশটির ছোট বেসরকারি শোধনাগারগুলো ইরান থেকে তেল কিনে তা প্রক্রিয়াজাত করে আসছে।

চলতি বছরের শুরুতে এসব প্রতিষ্ঠানের কয়েকটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে চীন বরাবরই দেশটির কোম্পানিগুলোর ওপর বিদেশি নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় চীন নিজস্ব ‘নিষেধাজ্ঞাবিরোধী’ আইনি কাঠামোও তৈরি করেছে। এর আওতায় চীনা প্রতিষ্ঠান বা সরবরাহব্যবস্থার ওপর বিদেশি নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: ইত্তেফাক/এবিএস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে পারদর্শী হলেও নিজের মন্ত্রণালয়...

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল তৈরি করে বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়েছে প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান ‘জুয়ালুক্কাস’। ২২...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট...

;