Home আন্তর্জাতিক ইরানে ৯ মাসে এক হাজার মৃত্যুদণ্ড : মানবাধিকার সংস্থার নিন্দা
আন্তর্জাতিক

ইরানে ৯ মাসে এক হাজার মৃত্যুদণ্ড : মানবাধিকার সংস্থার নিন্দা

Share
Share

ইরানে চলতি বছরের প্রথম নয় মাসে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে এবং এ ঘটনাকে দেশটির কারাগারে চালানো এক ধরনের ‘গণহত্যার অভিযান’ বলে আখ্যায়িত করেছে।

সংস্থার তথ্যানুসারে, কেবল গত সপ্তাহেই ইরানে ৬৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে নয়জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। চলতি বছর এখনো তিন মাস বাকি থাকলেও মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যে আইএইচআরের রেকর্ডে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেন, “গত কয়েক মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কারাগারগুলোতে এক ধরনের গণহত্যা অভিযান চলছে। আন্তর্জাতিক মহলের কার্যকর প্রতিক্রিয়া না থাকায় এর মাত্রা প্রতিদিন বাড়ছে।”

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ১৯৮০ ও ১৯৯০-এর দশকের শুরুতে ইরানে ব্যাপক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হলেও, মানবাধিকার কর্মীদের মতে গত তিন দশকে এত বিপুল সংখ্যক মানুষের ফাঁসি কার্যকরের নজির নেই।

ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটও এ নিয়ে আলোচনায় এসেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন সরকার ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং পশ্চিমাদের চাপের মুখে রয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পশ্চিমা নেতাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদণ্ড সংকটকে আলোচ্যসূচির শীর্ষে রাখতে হবে।

আইএইচআর জানায়, প্রকাশিত সংখ্যা শুধু ন্যূনতম হিসাব। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ইরানে তথ্যপ্রবাহ ও সংবাদ প্রচারে নানা বিধিনিষেধ রয়েছে।

বর্তমানে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর হয় মূলত ফাঁসির মাধ্যমে, যা অধিকাংশ সময় কারাগারের ভেতরে অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে প্রকাশ্যেও ফাঁসি দেওয়া হয়। হত্যা, মাদকপাচার, ধর্ষণ ও যৌন নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, প্রতিবছর চীনের পর বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয় ইরানে। তবে দেশটির প্রকৃত সংখ্যা নির্ভরযোগ্যভাবে যাচাই করা যায় না।
সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...