Home জাতীয় অপরাধ ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

Share
বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
Share

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। অন্য পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এবং স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এই গ্রেপ্তারের খবর প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষের মতে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করে ইরানের প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশ করেছেন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে যে, তারা বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে তা অনলাইনে প্রচার করছিলেন।

কর্তৃপক্ষের মতে, এই ধরনের কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। এসব অভিযোগের ভিত্তিতেই এশীয় ছয়জন নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।পরে তাদেরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দেশটির পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও জোরদার করেছে।

বিশেষ করে যুদ্ধ ও নিরাপত্তা সংশ্লিষ্ট ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এমন তথ্য প্রচার জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’—এমন বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে দলটি। বুধবার (১১...

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক...

Related Articles

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত...

সংসদের শোকপ্রস্তাবে যুক্ত হলো নিজামী–সাঈদী–কাদের মোল্লাসহ আরও কয়েকজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের দাবির পর মাওলানা মতিউর রহমান...

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন...

বরিশালে ৩২৬টি ইয়াবাসহ বিএনপি নেতা আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার...