Home জাতীয় ইরানি হামলায় বাহরাইনে বাংলাদেশি শ্রমিক নিহত
জাতীয়

ইরানি হামলায় বাহরাইনে বাংলাদেশি শ্রমিক নিহত

Share
Share

 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে বাহরাইনের রাজধানী মানামা-র কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) একটি জাহাজের ওপর পড়ে হতাহতের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হন এবং আরও দুইজন আহত হন।

নিহত তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। ভোরে ডিউটিরত অবস্থায় হামলার শিকার হন তিনি। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের একটি বেসামরিক স্থাপনায় হামলার ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, নোয়াখালী ও কুমিল্লার বাসিন্দা। চিকিৎসা শেষে তারা বর্তমানে স্থিতিশীল আছেন। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাতে বলা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি এবং কার্যকারিতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২৫ কোটি মার্কিন ডলারের ঋণ...

জ্বালানি খাতের ভবিষ্যৎ চিরতরে বদলে গেছে

ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া তেলসংকট জীবাশ্ম জ্বালানিশিল্পকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি অর্থনীতিবিদ ফাতিহ বিরোল এ মন্তব্য করেছেন। তিনি বলেন, জ্বালানি...

Related Articles

ঘুমন্ত ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হত্যার পর ট্রেনের নিচে...

দুই আসিফের আক্রোশের শিকার বাংলাদেশের ক্রিকেট

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক চরম...

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী...

ময়মনসিংহে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পথ হারানো এক নারীকে সাহায্যের কথা বলে অপহরণের পর...