Home বিনোদন আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা
বিনোদন

আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা

Share
Share

আবহাওয়াজনিত ঝুঁকির কারণে বিশ্বকাপে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আলোচনা করছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

বর্তমান সূচি অনুযায়ী, রোববার মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। যুক্তরাজ্যের সময় অনুযায়ী, সেটি রাত ১টা। এই ম্যাচ উপলক্ষে ইংল্যান্ডের বিভিন্ন পাব ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার জন্য আগেই বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।

তবে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ম্যাচের সময় এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে ফিফা। এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে প্রতিকূল আবহাওয়ার কারণে ছয়টি ম্যাচে দীর্ঘ সময় খেলা বন্ধ রাখতে হয়েছিল। সেই অভিজ্ঞতার পর এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মূল সূচি অনুযায়ী ম্যাচ শুরু হলে এবং আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতি তৈরি হলে খেলা অনেক রাত পর্যন্ত গড়াতে পারে। এতে মেক্সিকো সিটিতে নিরাপত্তা ও আয়োজনসংক্রান্ত জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের সময় হবে সন্ধ্যা ৭টা, যা পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ছয় ঘণ্টা আগে।

এর আগে চলতি সপ্তাহে মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচও বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকভর্তি ১৯ মহিষ লুট

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা–রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনায় ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট হয়েছে। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী এবং সঙ্গে থাকা...

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা...

Related Articles

‘এটি গৌরবের পরাজয়’, আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে গর্বিত কেপ ভার্দে কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত...

ফ্রান্স ‘বৈদ্যুতিক ঝড়’, তবু লড়াইয়ের প্রত্যয় প্যারাগুয়ে কোচের

বিশ্বকাপের শেষ ষোলোতে বর্তমান রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষায় প্যারাগুয়ে। প্রতিপক্ষকে...

কেপ ভার্দের জার্সি পরে এলে এক বছর বিনা মূল্যে চিকিৎসা দেবেন রংপুরের চিকিৎসক

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে অন্তত একটি গোল করতে পারলে এক...

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

রোববার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের চেয়ে বেশি চাপে থাকবে ব্রাজিল—এমনটাই মনে...