Home জাতীয় আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠালো বাংলাদেশ
জাতীয়

আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠালো বাংলাদেশ

Share
Share

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানে এসব ত্রাণসামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যেই তা আফগানিস্তানে পৌঁছাবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ। মানবিক সহায়তার এই কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, প্রাণ-আরএফএল ও এসেনশিয়াল ড্রাগস কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন হাজার মানুষ এবং ধ্বংস হয়ে গেছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। এর ফলে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের প্রতি মানবিক সহানুভূতি জানিয়ে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর আগে ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...