Home জাতীয় আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠালো বাংলাদেশ
জাতীয়

আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠালো বাংলাদেশ

Share
Share

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে রাজধানীর এ কে খন্দকার ঘাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমানে এসব ত্রাণসামগ্রী পাঠানো হয়। রাতের মধ্যেই তা আফগানিস্তানে পৌঁছাবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ। মানবিক সহায়তার এই কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, প্রাণ-আরএফএল ও এসেনশিয়াল ড্রাগস কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন হাজার মানুষ এবং ধ্বংস হয়ে গেছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। এর ফলে খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের প্রতি মানবিক সহানুভূতি জানিয়ে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর আগে ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ

সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টিনের...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;